১৪ মার্চ ২০২৬

সন্দ্বীপে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সন্দ্বীপ প্রতিনিধি »

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উদযাপন করলো সন্দ্বীপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

অনুষ্ঠানে উপস্থিত সন্দ্বীপ উপজেলা ভাইস-চেয়ারম্যান মাঈনউদ্দিন মিশন বলেন, সেবা শান্তি প্রগতির মানসিকতায় ১৯৯৪ সালের ২৭ জুলাই প্রতিষ্ঠা হয় স্বেচ্ছাসেবক লীগ। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সে মানসিকতায় সংগঠনটির প্রতিষ্ঠা তাঁর মাধ্যমে সমুন্নত রাখতে হবে প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্ব ও অখণ্ডতা সংহত করতে হবে স্বাধীনতা।

সন্দ্বীপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রেজাউল করিম সাগর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের এই দিনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়।মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাঙ্গালী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অসাম্প্রদায়িক গনতান্ত্রিক রাষ্ট্র ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে বেকারত্ব দূরিকরণ, দারিদ্র বিমোচন, শিক্ষা সম্প্রসারণ ও আত্মর্নিভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং স্বেচ্ছাশ্রমে সমাজের পিছিয়ে পড়া সকল শ্রেনি-পেশার মানুষের ন্যায্য অধিকার সমূহ প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক লীগের লক্ষ্য।

সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সস্থ দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান আরমানের সঞ্চালনায় ও উপজেলা আহবায়ক রেজাউল করিম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাঈনউদ্দিন মিশন।

এতে আরও বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান সুজন, শাহাদাত হোসেন রিপন, রেদোয়ান আলম, মোস্তফা মিয়া মেম্বার, হুমায়ুন কবির বাবুল, মোহাম্মদ ইসমাঈল, আল-আমিন তানিম, সুমন আহমেদ ও সাইদুজ্জামান জনি। উপস্থিত ছিলেন উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতাকর্মী ও সমর্থকগণ। পরে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ