৩০ মার্চ ২০২৬

সন্দ্বীপে আরও ৬ জন করোনা রোগী শনাক্ত

সন্দ্বীপ প্রতিনিধি »

সন্দ্বীপে পূর্বের আক্রান্ত ব্যক্তি সহ আজ আরও ৬ জন নুতন করে কোভিড আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছেন এবং আক্রান্ত প্রত্যেকেই পূর্বে আক্রান্ত ব্যক্তির কন্টাক্ট!

স্বাস্থ্য অধিদপ্তর’র কোভিড-১৯ বিষয়ক আজকের বুলেটিনে জানানো হয় পুরো দেশে সংগৃহীত নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় নুতনভাবে কোভিড আক্রান্ত ৮৮৭ জন, এদের মধ্যে ৭ জন সন্দ্বীপে। পূর্ব আক্রান্ত ব্যক্তি সহ সন্দ্বীপে এখন পর্যন্ত নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন মোট ৭ জন ব্যক্তি।

গত ২ মে ( শনিবার) জানাযায় সন্দ্বীপ গাছুয়া ইউনিয়নস্থ ৩ নং ওয়ার্ড’র খানসামা বাড়ির এক ব্যক্তি করোনা পজিটিভ, সেদিন থেকে এনিয়ে চলে নানারকম আলোচনা এবং সে রাতে আক্রান্ত ব্যক্তিকে নেয়া হয় আইসোলেশনে। আক্রান্ত ব্যক্তির শরীরে করোনার তেমন কোন উপসর্গ না থাকায় তাঁর দাবী মোতাবেক চট্টগ্রাম জেলা সিভিল সার্জন’র নির্দেশে পরদিন ৩ মে পুনরায় তার নমুনা সংগ্রহ করে পুনঃপরীক্ষার জন্য প্রেরণ করা হয়।

আজ ১০ মে (রোববার) স্বাস্থ্য অধিদপ্তর ও চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মোতাবেক পুনঃপরীক্ষায় পূর্ব আক্রান্ত ব্যক্তি করোনা পজিটিভ এবং নুতন নমুনা পরীক্ষায় আরও আক্রান্ত ৬ জন সহ সন্দ্বীপে মোট ৭ জন কোভিড-১৯ পজিটিভ।

স্থানীয় সূত্রে জানাযায়, আজ সনাক্ত ৬ জনের মধ্যে চারজন পূর্ব আক্রান্ত ব্যক্তির বন্ধু, একজন ঔষধ ব্যবসায়ী (পূর্ব আক্রান্ত ব্যক্তি তাঁর ফার্মেসিতে আড্ডা দিতেন) এবং একজন মসজিদের ইমাম (যে মসজিদে পূর্ব আক্রান্ত ব্যক্তি নামাজ আদায় করতেন)।

সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম বাংলাধারাকে জানান, আগের একজন সহ সন্দ্বীপে কোভিড-১৯ সনাক্ত হয়েছেন ৭ জন। আজকে নুতনভাবে আক্রান্ত ৬ ব্যক্তি প্রত্যেকেই পূর্ব আক্রান্ত ব্যক্তির একই এলাকার এবং প্রত্যেকেই তাঁর কন্টেন্ট ছিলো। সনাক্ত ব্যক্তিদের আইসোলেশনে নেয়া হচ্ছে।

উল্লেখ্য উক্ত এলাকা অর্থাত গাছুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ খানসামা বাড়ি ও গাছুয়া স্বাস্থ্য কমপ্লেক্স এলাকাটি পূর্বেই উপজেলা প্রশাসন লকডাউন করে দেয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন