২১ মার্চ ২০২৬

সন্দ্বীপে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

সন্দ্বীপ প্রতিনিধি »


সন্দ্বীপে লুঙ্গী দিয়ে গাছের সাথে ঝুলানো এক যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে। তবে যুবকের মৃত্যু নিয়ে নিশ্চিত কিছু জানাতে পারেনি কেউ।

সন্দ্বীপ থানা পুলিশ সুত্রে জানা যায়, বুধবার (২০ নভেম্বর) বিকেল ৪ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত যুবকের লাশ উদ্ধার করে। মৃত যুবকের নাম সৌরভ (২২)। সৌরভ হারামিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ সুলতান সারেং’র বাড়ির মোছাদ্দেক মাওলার দ্বিতীয় পুত্র।

পুলিশ জানায়, পুরো শরীর মাটিতে হাত বাঁধা পেছন থেকে আর পড়নের লুঙ্গী গলায় পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে গাছের সাথে। আপাতদৃষ্টিতে ঘটনাটি হত্যাকাণ্ড বলেই ধারনা করা হচ্ছে। সৌরভের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং এই নির্মম মৃত্যু বিষয়ে সন্দ্বীপ থানা পুলিশ তদন্ত করছে। মৃত সৌরভের পরিবার থেকে তাঁর মৃত্যু বিষয়ে কিছুই জানা যায়নি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন