৩০ মার্চ ২০২৬

সন্দ্বীপে দুই ইতালিফেরত প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

সন্দ্বীপ প্রতিনিধি »

সন্দ্বীপ পৌরসভা ৬ ও ৮ নং ওয়ার্ডের ইতালি ফেরত দুই প্রবাসীকে কেভিডি-১৯ ভাইরাস আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. ফজলুল করিম জানান, ইতালি ফেরত দুই প্রবাসী করোনা মুক্ত সনদ এনেছেন। তবে ফেরত দু’জন আমাদের সন্দেহের বাইরে নয় তাই তাদেরকে আমরা ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রেখেছি। তাদের দু’জনের একজন সন্দ্বীপে অবস্থান করছেন এবং অন্যজন চট্টগ্রাম। যিনি সন্দ্বীপ অবস্থান করছেন তাকে মোবাইলে তদারকি করা হচ্ছে।

উল্লেখ্য, সন্দ্বীপে অবস্থানরত পৌর ওয়ার্ড ৬নং এর বাসিন্দা ইতালি ফেরত প্রবাসী ঢাকাস্থ হাজী ক্যাম্পে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় সেখান থেকে পালিয়ে আসলে গতকাল সন্ধ্যায় সন্দ্বীপ থানা পুলিশ তাকে উপজেলা সদরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং সেখান থেকে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন