৭ মার্চ ২০২৬

সন্দ্বীপে মুক্তিযুদ্ধার ভালবাসার উপহার পেল অসহায় মানুষ

বাংলাধারা প্রতিবেদন »

বীর মুক্তিযুদ্ধা মাজহারুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে ১০০ পরিবারের মাঝে ভালবাসার উপহার হিসাবে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরবর্তিতেও এই উপহার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা।

মুক্তিযুদ্ধধা মাজহারুল ইসলামে বাংলাধারাকে বলেন, ১৯৭১ সালে দেশের জন্য প্রাণ বাজি রেখে যুদ্ধ করেছি। এই দেশের খারাপ সময়ে সব সময় পাশে দাড়াব ইনশাআল্লাহ যতক্ষ্ণ শক্তি আছে। বর্তমানেও দেশের সংকটময় অবস্থা। বৈশ্বিক এই সংকটে কিছু মানুষ যারা দিনে এনে দিনে খায় তাদেরকে সাময়িক কিছুটা সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। তাই আমার পরিবারের পক্ষ থেকে চেষ্টা করেছি সারিকাইত ইউনিয়নের কিছু অসহায় পরিবারের পাশে থাকার। চেষ্টা করেছি তাদের কাছে সামান্য পরিমান খাদ্যসামগ্রী পৌছে দেয়ার। মহান আল্লাহ আমাদের এই কঠিন অবস্থা থেকে উত্তোলন করুক এই দুয়াই করে চলেছি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ