সন্দ্বীপ প্রতিনিধি »
দীর্ঘ আট বছর পর সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন, সম্মেলনকে ঘিরে ছিলো উদ্বেগ উৎকণ্ঠা ও চাপা উত্তেজনা। অনুষ্ঠিত হয়ে গেল সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনের সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খসরু ও প্রচার সম্পাদক জামাল উদ্দিন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ’র সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ’র প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন সাংসদ মাহফুজুর রহমান মিয়া
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর িজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। এতে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুচ গনি চৌধুরী, এটিএম পেয়ারুল ইসলাম, আতাউর রহমান আতা, এহসানুল হায়দার চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি বাকের ভুঁইয়াসহ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সম্মেলনে উপস্থিত অতিথিগণ তাঁদের বক্তব্যে ইতিহাস ঐতিহ্য সংগ্রাম’র বাতিঘর বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে একটি যুগোপযোগী নেতৃত্ব নির্বাচন করতে সন্দ্বীপ উপজেলা শাখা’র কাউন্সিলর নেতা-কর্মীদের প্রতি আহ্বান রাখেন।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে। সেখানে কাউন্সিলরদের সম্মুখে সভাপতি হিসেবে মাস্টার শাহজাহান বিএ’র নাম প্রস্তাব করলে আর কোন প্রতিদ্বন্ধী না থাকায় মাস্টার শাহজাহান বিএ’কে সভাপতি ঘোষণা করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রনেতা ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাঈনউদ্দিন মিশন’র সাথে কোন প্রতিদ্বন্ধী না থাকায় তাঁকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












