২৭ মার্চ ২০২৬

সন্দ্বীপ উপজেলা পূজা উদযাপন পরিষদের নির্বাচন সম্পন্ন

সন্দ্বীপ প্রতিনিধি»

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার (২ অক্টোবর)  এনাম নাহার হাই স্কুল মোড় সংলগ্ন সংগঠনের কার্যালয়ে অনু্ষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমদ খান।

নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন মুস্তাফিজুর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ সিরাজুল মাওলা ও জেবেন নূর সুলতান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন নাথ।

নির্বাচনে মোট ২০৪ জন কাউন্সিলর ছিলেন। তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৯২ জন।

উক্ত নির্বাচনে মাস্টার মাধব চন্দ্র দাশ ৬৭ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চন্দন কুমার মজুমদার পেয়েছেন ৬৪ ভোট। সভাপতি পদে অপর প্রার্থী অনাধি চক্রবর্তী পেয়েছেন ৫৭।

সাধারন সম্পাদক পদে উমেশ চন্দ্র মজুমদার রবি ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোকন রায় চৌধুরী পেয়েছেন ৭৪ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে সাংবাদিক নরোত্তম বনিক ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক বাদল রায় স্বাধীন পেয়েছেন ৪৫ ভোট। একই পদে অপর প্রার্থী সজিব কুমার ঘোষ পেয়েছেন ২৪ ভোট।

অর্থ সম্পাদক পদে সনজীব দাস সর্বোচ্চ ১২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শৈবাল দে মনা পেয়েছেন ৬৮ ভোট।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন