বিনোদন ডেস্ক »
করোনায় আক্রান্ত হলেন একসময়ের জনপ্রিয় টিভি অভিনেতা আজিজুল হাকিম। শুধু তিনি একা নন, তার স্ত্রী জিনাত হাকিম, ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমও এই সংক্রমণে সংক্রামিত হয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
তিনি জানান, শারীরিক অসুস্থতা বোধ করলে সম্প্রতি রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নমুনা পরীক্ষা করান এই অভিনেতার পুরো পরিবার। গত মঙ্গলবার তাদের করোনা রিপোর্ট ‘পজিটিভ’ আসে।
আহসান হাবিব নাসিম বলেন, তাদের শারীরিক কোনও জটিলতা নেই। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। রক্তের কিছু টেস্ট করিয়েছেন তারা। রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা পরবর্তী করণীয় জানাবেন।
বাংলাধারা/এফএস/ইরা












