৫ এপ্রিল ২০২৬

সবার সহযোগিতায় বাঁচতে চাই আনোয়ারার ক্যান্সার আক্রান্ত নুরুল আলম

সদা হাসিখুশি একজন মানুষ হিসেবে এলাকায় পরিচিত নুরুল আলম। নিজের এলাকায় কৃষি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। যুক্ত ছিলেন বিএনপির স্থানীয় ওয়ার্ডের একজন তৃণমূল নেতা হিসেবে। চঞ্চল এই মানুষটি এখন ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা-শিশু মেডিকেল হাসপাতালের ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা।

ক্যান্সার আক্রান্ত নুরুল আলম আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া ০১ নং ওয়ার্ডের ওয়াজ উদ্দীনের বাড়ির মৃত আবদুচ ছমদের পুত্র।

শারীরিক অবস্থার খোঁজ নিতে নুরুল আলমের বাসায় গেলে দেখা যায়, বর্তমানে চিকিৎসকদের পরামর্শে তিনি বাসায় আছেন এবং নিয়মিতভাবে ওষুধ ও কেমোথেরাপি নিচ্ছেন। স্থানীয়দের সহযোগিতা ও ঘরের ভিটা ছাড়া নিজের যা অর্থ-সম্বল ছিল, সবকিছু ব্যয় করে এ পর্যন্ত চিকিৎসা চালিয়ে এলেও এখন তিনি চিকিৎসা সংকটে পড়বেন বলে কান্নায় ভেঙে পড়েন।

ভালো চিকিৎসার জন্য সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, পরিবারের এবং নিজের জমানো টাকা ও স্বজনদের সহায়তায় এখন চিকিৎসা চলছে। এ পর্যন্ত তিনটি কেমোথেরাপি দেওয়া হলেও আরও তিনটি কেমোথেরাপি লাগবে। এখন চিকিৎসার টাকা সংগ্রহ হলে আবার হাসপাতালে গিয়ে কেমোথেরাপি নিতে পারবেন। এখনও অনেক টাকার প্রয়োজন, কিন্তু এত টাকা ব্যয় করার সামর্থ্য তার বা তার পরিবারের নেই। তাই সবার কাছে সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।

নুরুল আলমের সহায়তা পাঠানোর ঠিকানা: ব্যাংক অ্যাকাউন্ট: নুরুল আলম – 1213801023258 সোনালী ব্যাংক, বটতলী রুস্তমহাট শাখা।

বিকাশ ও নগদে সহায়তা পাঠানো যাবে: নম্বর – 01790111373 (বিকাশ পার্সোনাল ও নগদ পার্সোনাল)

আরও পড়ুন