বাংলাধারা প্রতিবেদন »
প্রতিটি জেলায় জেলায় সবুজ অন্দোলন ছড়িয়ে দেয়ার কর্মসূচীর অংশ হিসেবে অনলাইন সংগঠন ‘অপরাজিতা’র বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচী আগামী ১২ জুলাই সংগঠনের মডারেটর ইসমত আরার নেতৃত্বে রাজশাহীতে অনুষ্ঠিত হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন কলি নাহারের উদ্যোগে চট্টগ্রামের বাগানী ইয়াকুব সর্দার, আবুল কালাম, আইরিন তাহের, এম ডি জীবন,সাজ্জাদ হোসেন , অর্পিতা দত্ত, নিহাল নিহাদ, আফিফা ও এডমিন প্যানেলের সহযোগীতায় প্রায় তিন’শ বাগানীর জন্য পাঠানো হচ্ছে বিভিন্ন ফুলের চারা, কাটিং ও বীজ।
উল্লেখ্য, ইতিমধ্যে ঢাকায় তিনটি এবং চট্টগ্রামে ৫টি সফল ইভেন্ট সম্পন্ন করেছে অপরাজিতা।
প্রাণিজগতের অস্তিত্ব উদ্ভিদ জগতের ওপরই নিভর্রশীল এবংসবুজ প্রকৃতি এর এক অবিচ্ছেদ্য অংশ। তাছাড়া পৃথিবীকে বাসযোগ্যভাবে গড়ে তোলা এবং একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অবশ্যই ২৫ ভাগ বনভূমি থাকা আবশ্যক।
কিন্তু বর্তমানে আমাদের সরকারী হিসেবে বাংলাদেশে বনভুমি , মোট ভূমির ১৭.০৮% মাত্র। বাংলাদেশের বনভূমি প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। যার কারণে পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্য আর আমরা মুখামুখী হচ্ছি অতিবৃষ্টি,অনাবৃষ্টি,বন্যা,খরা সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সাথে। গ্রিন হাউস এফেক্টের ফলে এমনিতেও পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে যার প্রধান কারণ বর্ধিত জনসংখ্যার নানাবিধ চাহিদা পূরণের জন্য নির্বিচারে বৃক্ষ নিধন।
আমাদের এই অস্বাভাবিক দুঃসময়ে সবুজ প্রেমী মানুষের গড়ে তোলা কিছু অনলাইন সংগঠন ফেইসবুক গ্রুপের মাধ্যমে নিঃস্বার্থভাবে দিন রাত অক্লান্ত শ্রম আর মেধার সমন্বয়ে কাজ করে যাচ্ছে সবুজ নগরীর স্বপ্ন নিয়ে।
তেমনি একটি গ্রুপ “অপরাজিতা”(Oporajita)। এই সংগঠনটির প্রতিষ্ঠাতা এডমিন চট্টগ্রামের কলি নাহার।‘সবুজকে ভালোবাসুন, সবুজের সাথেই থাকুন’ এই শ্লোগানকে ধারণ ও লালন করে এই গ্রুপটি পথযাত্রা শুরু ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ইং। চট্টগ্রাম থেকে শুরু হলেও সংগঠনটির বর্তমান কার্যক্রম পুরো বাংলাদেশ ছড়িয়ে।
এমনকি বিশ্বের নানান দেশের সদস্যও বিদ্যমান গ্রুপটিতে। কোন আর্থিক লেনদেন ছাড়া শুধু মাত্র দেশ ও দেশের পরিবেশের স্বার্থে, পরস্পরের আন্তরিকতায় নগরের প্রতিটি বাড়ির ছাদে,আঙ্গিনায় সবুজে ভরে তোলাই গ্রুপটির প্রধান উদ্দেশ্য।
গ্রুপের এডমিন প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন এডমিন যারিন ওশিন, রিমা খান,জামাল উদ্দীন,খুরশিদা হক,দেলোয়ার হোসাইন,লুৎফুন নাহার,তানজিলা ইসলাম,নোমান,নাঈম সুবহান,জাফর উল্লাহ,জান্নাত আক্তার,নাসিম আহমেদ খাইরুল আলম শাহিন ও ইসমত আরা। এই প্যানেলই দিন রাত চব্বিশ ঘন্টা অনলাইনে সদস্যদের সেবা দিয়ে যাচ্ছেন সবুজের বিস্তারনে।
বাংলাধারা/এফএস/এমআর












