৭ মার্চ ২০২৬

সমতায় ফিরল ভারত

বাংলাধারা প্রতিবেদন »  

তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে আট উইকেটে জয় পেয়েছে স্বাগতিক ভারত। এর মাধ্যমে সমতায় ফিরল তারা। এর আগে প্রথম ম্যাচে সাত উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।

রাজকোটের মাঠে টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত। দুর্দান্ত সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাইম। এ জুটি ৪৪ বল খেলে ৬০ রান করেন। বড় ধরণের রানের সংগ্রহ গড়ার ইঙ্গিত থাকলেও ভারতীয় বোলারদের তোপের মুখে নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রান নিতে সক্ষম হয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন মোহাম্মদ নাইম। এছাড়া সৌম্য ৩০, মাহমুদুল্লাহ ৩০, লিটন ২৯ রান করেন।

১৫৪ রানের জয়ের লক্ষে খেলতে নেমে নিজের শততম টি টোয়েন্টি ম্যাচটিতে দারুণ খেললেন রোহিত শর্মা। ৪৩ বলে ৮৫ রানের রাজকীয় ইনিংস খেলেন এদিন। শেখর দেওয়ানকে ব্যক্তিগত ৩১ রানের মাথায় বোল্ড করে ক্রিজ ছাড়া করেন আমিনুল ইসলাম। দলীয় ১২৫ রানের মাথায় রোহিত বিদায় নিলে শ্রেয়াস আইয়ারের ১৩ বলে অপরাজিত ২৪ রানের ইনিংসে ভারত জিতে ২৬ বল বাকি রেখেই।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৩/৬ (লিটন ২৯, নাঈম ৩৬, সৌম্য ৩০, মুশফিক ৪, মাহমুদউল্লাহ ৩০, আফিফ ৬, মোসাদ্দেক ৭*, আমিনুল ৫*; চাহার ৪-০-২৫-১, খলিল ৪-০-৪৪-১, সুন্দর ৪-০-২৫-১, চেহেল ৪-০-২৮-২, দুবে ২-০-১২-০, ক্রুনাল ২-০-১৭-০)

ভারত: ১৫.৪ ওভারে ১৫৪/২ ( রোহিত ৮৫, ধাওয়ান ৩১, রাহুল ৮*, শ্রেয়াস ২৪*; মুস্তাফিজ ৩.৪-০-৩৫-০, শফিউল ২-০-২৩-০, আল আমিন ৪-০-৩২-০, আমিনুল ৪-০-২৯-২, আফিফ ১-০-১৩-০, মোসাদ্দেক ১-০-২১-০)।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন