৩০ মার্চ ২০২৬

সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বাংলাধারা প্রতিবেদন »  

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত দেশ হিসেবে গড়তে সরকার দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই লক্ষ্য অর্জনে প্রথম প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়িত করা হয়েছে বলেও জানান তিনি।

রোববার(২৪ নভেম্বর) প্রধানমন্ত্রী তার কার্যালয়ে  দ্বিতীয় পেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ এর বাস্তবায়নে চূড়ান্ত খসড়ার বিষয়বস্তুর ওপর আলোচনার শুরুতে এ কথা বলেন।

সে সময় তিনি আরও বলেন,সরকার গঠনের পর দেশের দ্রুত উন্নয়ন সাধনে তাঁর সরকার বেশ কিছু তাৎক্ষণিক পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার পঞ্চম এবং ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে এবং ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে।  ইতোমধ্যেই সরকার ২০২০ থেকে ২০৪১ সাল নাগাদ দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আগামীতে উন্নয়ন এবং সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বলে জানান শেক হাসিনা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পরিবেশমন্ত্রী মো. শাহাবউদ্দিন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন