১ মার্চ ২০২৬

সম্যক বৌদ্ধ তারুণ্য সংগঠনের ১৫ বছর; অনাথ শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি

সম্যক বৌদ্ধ তারুণ্য সংগঠনের গৌরবময় ১৫ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাঙ্গুনিয়ার ইছামতী ধর্মানন্দ অনাথ আশ্রমে এতিম শিশুদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানের সূচনায় মঙ্গলাচরণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন রাঙ্গুনিয়া বৌদ্ধিস্ট ফাউন্ডেশনের সভাপতি, ইছামতী ধাতুচৈত্য বিহার কমপ্লেক্সের বিহার অধ্যক্ষ ও পরিচালক শিক্ষক ভদন্ত স্বরূপানন্দ ভিক্ষু এম এ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিহারের পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক সুকান্ত বড়ুয়া।

এ সময় বক্তব্য রাখেন সম্যক কেন্দ্রীয় কমিটির সভাপতি রূপস বড়ুয়া এবং সম্যক রাঙ্গুনিয়া শাখার সভাপতি বিজয় বড়ুয়া। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সপ্তর্ষি চৌধুরী ও রাঙ্গুনিয়া শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ বড়ুয়া।

আয়োজনে শিশুদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের জন্য একবেলা আহারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও আনন্দ প্রতিযোগিতার আয়োজন শিশুদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ