১৪ মার্চ ২০২৬

সরকারি সফরে আজ আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »  

‘আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহে’ যোগ দিতে তিনদিনের সরকারি সফরে আজ সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

রোববার(১২ জানুয়ারি) বিকেল ৫টায় সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-০২৭’ ভিভিআইপি ফ্লাইটে আবুধাবির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। এ দিন স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহযোগে প্রধানমন্ত্রীকে শাংগ্রি-লা হোটেলে নেয়া হবে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় ‘আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহ’ এবং ‘জায়েদ সাসটেইনাবিলিটি পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। বিকেলে সফরকালীন আবাসস্থল শাংগ্রি-লা হোটেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে ‘দূত সম্মেলনে’ অংশ নেবেন তিনি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের স্থপতি ও প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারাক আল কেতবির সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

এ দিন বিকেলে আবুধাবি জাতীয় প্রদর্শন কেন্দ্রে ‘দি ক্রিটিক্যাল রোল অব ওমেন ইন ডেলিভারিং ক্লাইমেট’ বিষয়ক কী নোট সাক্ষাৎকার পর্বে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা।

এরপর স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১১০২ ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে আবুধাবি ছাড়বেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় রাত ১২টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর পৌছানোর কথা প্রধানমন্ত্রীর।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ