২০ মার্চ ২০২৬

সরকার স্বাস্থ্যখাতে প্রচুর বিনিয়োগ করছে, সুফল পাচ্ছে জনগণ : নওফেল

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার পরে প্রথম বারের মত বুধবার (৪ নভেম্বর) তিনি এই পরিদর্শনে আসেন।

পরিদর্শন কালে নওফেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা খাতের উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তাঁর একান্ত প্রচেষ্টায় চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে বিশেষায়িত ক্যান্সার ইউনিট নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে । গত ১১ বছরে আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যখাতে প্রচুর বিনিয়োগ করছে। যার সুফল সাধারণ জনগণ পাচ্ছে।

ডাক্তার-নার্স সহ চিকিৎসা সেবার সাথে জড়িত সকলে তাদের স্বল্প সম্পদের বিপরীতে রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা চালাচ্ছেন। তাই চিকিৎসা সেবার সাথে জড়িত সকল কে তিনি ধন্যবাদ জানান।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন শিক্ষা উপমন্ত্রী-কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসা ব্যবস্থা, বিশেষায়িত ক্যান্সার ইউনিটের ভবন নির্মাণের প্রস্তাবিত স্থান, নির্মাণাধীন করোনা ইউনিট -২ এর কাজ সরজমিনে ঘুরিয়ে দেখান। তিনি এই সময় ডাক্তার, নার্স এবং সেবা গ্রহণকারী রোগীদের সাথে কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী চমেক হাসপাতালে চিকিৎসার মান উন্নয়নে সকল সহযোগিতা কামনা করেন

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস.এম হুমায়ুন কবির, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী, প্রসূতি ও গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা ডাঃ শাহনারা চৌধুরী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অনিরুদ্ধ ঘোষ জয়, চমেকহ এর উপ-পরিচালক ডাঃ আফতাবুল ইসলাম, ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ সাজ্জাদ মোহাম্মদ ইউছুফ, চমেকহ ব্যবস্থাপনা কমিটির সদস্য স্বরুপ বিকাশ বড়ুয়া বিতান সহ চমেকের বিভিন্ন বিভাগের ডাক্তার, নার্স সহ কর্মকর্তারা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন