১৯ মার্চ ২০২৬

সরফভাটায় দুই দিনব্যাপী মাইজভান্ডারী সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ‘মীরেরখীল আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন’র উদ্যোগে পবিত্র ঈদে-এ-মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজ-দাহুম উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী আজিমুশশান মাইজভান্ডারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সরফভাটা মীরেরখীল বাজার সংলগ্ন ময়দানে আয়োজিত মাইজভান্ডারী সম্মেলনে আলহাজ্ব মুহাম্মদ আবুল হাশেম আত্তারীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন মুহাম্মাদ নাসিম উদ্দিন সিকদার মাইজভান্ডারী।

সমাপনী দিনে ধর্মীয় আলোচনায় অংশ নেন আল্লামা আবুল কাশেম নূরী (ম.জি.আ), আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী চরণদ্বীপী, মুহাম্মদ আব্দুস সোবহান মাইজভান্ডারী, মাওলানা মুহাম্মদ নঈমুল হক নঈমী, মাওলানা আবুল হোসেন, মাওলানা আইয়ুব আলী আনছারী, শায়ের কাজী মুহাম্মদ কাইছার প্রমুখ।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন মোস্তফা রেজা মোহাম্মদ আইনান, মুহাম্মদ আলী সওদাগর, নবীর হোসেন মাস্টার প্রমুখ।

প্রথম দিন রোববার (২৯ নভেম্বর) প্রথম অধিবেশনে ওয়াজ মাহফি ও দ্বিতীয় অধিবেশনে (রাতে) ছেমা মাহফিল অনুষ্টিত হয়। প্রথম দিবসে প্রধান অতিথি ছিলেন মাওলানা আজগর আলী আলকাদেরী। ধর্মীয় আলোচনা করেন মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাওলানা সেলিম উদ্দিন নঈমী, মাওলানা আলমগীর আলম আলকাদেরী, মাওলানা লিয়াকত আলী, মাওলানা ইউনুছ রেজা প্রমুখ। এছাড়া অতিথি ছিলেন হাজী মুহাম্মদ আব্দুর রাজ্জাক তালুকদার, একরামুল হোসেন শামসু, হাজী মুহাম্মাদ ইদ্রিছ, হাজী মুহাম্মদ মনজুর আলম, খোরশেদ আলম, মুহাম্মদ মুফিজ প্রমুখ।

দুই দিব্যাপী মাহফিলে সার্বিক সহযোগিতা ছিলেন আয়োজক কমিটির হোসেন আলী, মো. জাহেদুল ইসলাম, মো. আসিফুর রহমান, মো. কামাল উদ্দীন, মো. মোক্তার হোসেন, মো. মুফিজ, মো. ইউছুফ, মো. বাবলু, মো. আরফাত, মো. জোবাইদ, মো. মোরশেদ, মো. সাদ্দাম, মো. আরিফ, মো. মন্জুর, নুর মোহাম্মদ, হাসান আলী, মো. রফিকুল ইসলাম, মো. জিসান প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন