বাংলাধারা ডেস্ক »
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সরফভাটা শাখা।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) উপজেলার সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করে সংগঠনের নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সরফভাটা ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. হাসান আলীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলা সহ-সভাপতি মো.আব্দুল হান্নান, সরফভাটা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফাহিম, মো. ইসমাইল।
এছাড়াও উপস্থিত ছিলেন মো. আসাদুল্লাহ, মো. মিজান, মো. বোরহান উদ্দিন আরফাত, মো. আশিক, মো. আদর, মো. হানিফ প্রমুখ।












