১১ মার্চ ২০২৬

সাংবাদিকের বাসায় আলমারি ভেঙে টাকা-স্বর্ণ চুরি

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় এক সাংবাদিকের বাসার আলমারি ভেঙে নগদ আড়াই লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চোরের দল।

রোববার (৮ মার্চ) ভোরে থানা এলাকাটির উত্তর কাট্টলীর বাসায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দৈনিক পূর্বদেশের সহসম্পাদক ভুক্তভোগী সাংবাদিক মো. শফিকুল ইসলাম খান বলেন, আমার শ্বশুর কিছুদিন আগে মারা গেছেন। আমরা ছাড়া আমার শাশুড়িকে দেখার আর কেউ নেই। আমার শাশুড়িকে দেখাশোনার জন্য আমরা গত কয়েকদিন নিচতলায় থাকছিলাম। শনিবার (৭ মার্চ) রাতে আমি নিচতলাতেই পরিবার নিয়ে ঘুমিয়েছি।

রোববার সকালে উপরে উঠে দেখি দরজা ভেতর থেকে বন্ধ। উপরের নামাজঘরের ইমার্জেন্সি দরজা খোলা দেখতে পাই।

তিনি বলেন, চোরের দল আমার বড় ও ছোট মেয়ের গত কয়েক বছরের জমানো টাকা, আমার স্ত্রীর জমানো টাকার ব্যাংক কেটে নিয়ে গেছে।

এছাড়াও আমাদের জরুরি প্রয়োজন মেটাতে রাখা টাকা মিলিয়ে মোট আড়াই লাখ টাকার মতো নগদ ও ৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে এসেছেন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছেন বলে জানান তিনি।

আরও পড়ুন