১৩ মার্চ ২০২৬

সাংবাদিক এজাজ মাহমুদের ছোট ভাই অশোক মাহমুদের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদের ছোট ভই ও দেশের শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোনের কর্মকর্তা মির্জা আশেক মাহমুদ মারা গেছেন।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না… রাজিউন)৷

এর আগে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়ায় কোভিড-১৯ (করোনা) পরীক্ষায় করান৷ সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। কিন্তু সেই শ্বাসকষ্টেই গতরাতে মারা যান তিনি৷

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর। মৃত্যুকালে মির্জা আশেক মাহমুদ স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন৷

প্রয়াত মির্জা আশেক মাহমুদের বড় ভাই চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ জানান, গতকাল (৫ জুলাই) রাতে আশেক মাহমুদের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু রাতেই হঠাৎ করে তার জ্বর ও শ্বাসকষ্ট তীব্র হয়ে উঠলে দ্রুত তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থাতেই সে আমাদের ছেড়ে চলে যায়।

চট্টগ্রাম শহরেই বেড়ে ওঠা আশেক মাহমুদের পৈত্রিক নিবাস ফেনী জেলায়। তবে তিনি সপরিবারে নগরীর লালখান বাজার এলাকাতে বসবাস করতেন৷

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ