১৩ মার্চ ২০২৬

সাংবাদিক পার্থ প্রতীম বিশ্বাসের বাবার মৃত্যু, বিএফইউজের শোক

বাংলাধারা প্রতিবেদন »

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য, সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তরুণ সংগঠক পার্থ প্রতীম বিশ্বাসের বাবা কল্যাণ কান্তি বিশ্বাস (৭১) মারা গেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে শোকবার্তা জানান।

রিয়াজ হায়দার চৌধুরী স্ট্যাটাসে লিখেছেন, আমাদের সহযোদ্ধা, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য, সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার, তরুণ সংগঠক পার্থ প্রতীম বিশ্বাসের বাবা প্রাক্তন প্রধান শিক্ষক কল্যান কান্তি বিশ্বাস (৭১) চলে গেলেন না ফেরার দেশে। আমাদের এই অভিভাবকের বর্ণাঢ্য কর্মজীবনের প্রতি গভীর শ্রদ্ধা। তাঁর পরলোকগত আত্মার সদ্গতি কামনা করছি। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই ।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ