বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর চট্টগ্রাম ব্যুরো প্রধান ফারুক ইকবালের বড় ভাই রেজাউল করিম সেলিম (৬৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দীর্ঘদিন যাবত তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বাদ মাগরিব নামাজে জানাজা শেষে ঢাকার উত্তরা ১৪ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হওয়ার কথা রয়েছে।
সাংবাদিক ফারুক ইকবালের বড় ভাইয়ের মৃত্যুর চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামসহ সাংবাদিক নেতারা শোক প্রকাশ করেছেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












