১৪ মার্চ ২০২৬

সাংবাদিক মাসুদুল হকের পিতা মাহবুবুল হক আর নেই

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজের টিভি ইউনিটের ডেপুটি চিফ ও ডিবিসি নিউজের চট্টগ্রাম ব্যুরো ইনর্চাজ সাংবাদিক মাসুদুল হকের পিতা মাহবুবুল হক ইন্তেকাল করেছেন (ইন্না… রাজেউন)।

বুধবার (২১ আগস্ট) বিকেল ৪টা ৩৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৭৫ বছর। তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রীসহ ২ ছেলে, এক মেয়ে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান। গত ২ আগষ্ট ব্রেইন স্টোকে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সাংবাদিক মাসুদুল হকের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে করেছে সিইউজে। সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন দুলাল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এক শোকবার্তায় শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

পৃথক এক বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মাসুদুল হকের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। এক শোকবার্তায় প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ