বাংলাধারা প্রতিবেদন »
দৈনিক আজাদী পত্রিকার প্রধান প্রতিবেদক প্রাবন্ধিক হাসান আকবর এর ‘মা’ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (০৬ মার্চ) বেলা সাড়ে বারোটায় চট্টগ্রামের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ‘দৈনিক আজাদী’ পত্রিকার সম্পাদক এম এ এম এ মালেক সহ পুরো আজাদী পরিবার।
শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাধারা চেয়ারম্যান ও ২৫ নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুর শুভ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আজ বাদ আছর নগরীর ওমেন কলেজ মোড়স্থ নাসিরাবাদ শাহী জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
বাংলাধারা/এফএস/এআর












