বাংলাধারা ডেস্ক »
আনুষ্ঠানিকতার সাথে উদ্বোধন হলো সাইফ পাওয়ারটেক ২য় বিভাগ দাবা লীগ ২০২১। এবার দাবা লীগে অংশ নিবে ৪০টি দল।
সোমবার(১৮ জুলাই) রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ পুরাতন বিল্ডিং এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেকের নির্বাহী পরিচালক (প্রশাসন) মেজর (অব.) ফারুক আহমেদ খান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমেদ খান বলেন, সাইফ পাওয়ারটেক বিভিন্ন খেলাধুলার পৃষ্টপোষকতার হাত বাড়িয়ে দেয়।
উল্লেখ্য, সাইফ পাওয়ারটেক লি: এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো.রুহুল আমীন ২০১৫ সাল থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাথে জড়িত আছেন এবং বর্তমানে বাংলাদেশ দাবা ফেডারেশনের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
এছাড়া সাইফ পাওয়ারটেকের পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত হয় শেখ রাসেল আন্তজার্তিক দাবা প্রতিযোগিতা, ফুটবল, সাতারসহ অন্যান্য খেলাধুলা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের ভাইস প্রেসিডেন্টের একেএম শহিদ উল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দ।












