বাংলাধারা প্রতিবেদন »
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন নগরীর সাউদার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী কল্যাণ পরিষদ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে সাউদার্ণ মেডিকেল কলেজ ক্যাম্পাসস্থ শহীদ মিনারে কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
সাউদার্ণ মেডিকেল কলেজ চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে এসএমসিএইচ কর্মচারী কল্যাণ পরিষদ আয়োজিত এ পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ হাবিবের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আলী আকবর, অর্থ-সম্পাদক মো. ইকবাল, যুগ্ন-সম্পাদক শিমুল দত্ত, শিক্ষা বিষক সম্পাদক শফিকুল আলম, সহ অর্থ-সম্পাদক সালমা আক্তারসহ সংগঠনের অন্যান্য কর্মচারীবৃন্দ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












