বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় ভোজ্য তেলের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭টি গাড়ি।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের পাশে জেসমিন ভেজিটেবল অয়েল কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সরকারি পরিচালক ফারুক হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।












