২০ এপ্রিল ২০২৬

সাঙ্গু নদীতে নিখোঁজ জেলে ছালেহ আহমদের লাশ ভেসে এলো চরে

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি»

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ইশ্বরবাবুর হাঁট সংলগ্ন সাঙ্গু নদীতে জালের খুঁটি বসাতে গিয়ে নিখোঁজ মুহাম্মদ ছালেহ আহমদ (৫৪) নামে এক বৃদ্ধার মরদেহ পাওয়া গেছে।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া গ্রামের মৌলভী পাড়া ধলঘাট নামক সাগর পাড়ে ভাটার সময় নিখোঁজ ছালেহ আহমদের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসী পুলিশ এবং নিহতের পরিবারকে জানালে তারা এসে লাশটি উদ্ধার করে।

নিহত মুহাম্মদ ছালেহ আহমদ উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার পূর্ব রায়ছটা এলাকার মৃত নজির আহমদের পুত্র।

উল্লেখ্য, গত বুধবার (২৪ নভেম্বর) ভোর ৪ টায় খানখানাবাদ ইশ্বরবাবুর হাঁটের পশ্চিম পার্শ্বে মিরা পোয়া মাজার সংলগ্ন সাঙ্গু নদীতে জালের খুঁটি বসানোর জন্য নামলে মুহূর্তেই নিখোঁজ হয়ে যায় ছালেহ আহমদ। পরে বাঁশখালী ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের যৌথ ডুবুরি টিম ঘটনার দিন উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পান নি। নিখোঁজের দু’দিন পর প্রেমাশিয়া ধলঘাট নামক প্যারা এলাকার সাগর পাড়ে তার মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন জানান, সাঙ্গু নদীতে জালের খুটিঁ বসাতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে ছালেহ আহমদের লাশ ২দিন পর প্রেমাশিয়া ধলঘাট থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ