১৯ মার্চ ২০২৬

সাঙ্গু বন উজার করার অভিযোগ; তদন্তে বাধা

বাংলাধারা প্রতিবেদন »

বান্দরবানের থানচি এলাকায় অবস্থিত সাঙ্গু সংরক্ষিত বনে তদন্ত কমিটিকে ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছে বন কর্মকর্তা।

বান্দরবানের থানচি এলাকায় অবস্থিত সাঙ্গু বন গত কয়েক বছর ধরে বান্দরবান শহর এবং চট্টগ্রামের একটি শক্তিশালী কাঠ ব্যবসায়ী সিন্ডিকেটের সহযোগিতায় বন উজার করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। বনের গাছ উজার করার অভিযোগ নিয়ে বন কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

শনিবার (০২ জানুয়ারি) তদন্ত কমিটির কর্মকর্তারা তথ্য সংগ্রহে বনে প্রবেশ করতে চাইলে প্রতিবন্ধকতায় বনে প্রবেশ করতে পারেননি।

তদন্ত কমিটির সদস্য উপপ্রধান বন সংরক্ষক ড. মো. জগলুল হোসেন বলেন, নিরাপত্তার কারণ দেখিয়ে তদন্তের জন্য বনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এটি আমাদের জন্য হতাশাজনক।

বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল গাজী নাহিদুজ্জামানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা ওনাদেরকে বলেছিলাম বিজিবির হেড কোয়ার্টার থেকে পারমিশন নেয়ার জন্য।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন