বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ বাসযাত্রী।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির উদ্দিন (৩০) কক্সবাজার জেলার চকরিয়া চিরিংগা এলাকার বাসিন্দা।
দোহাজারী হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস মহাসড়কে থাকা একটি অটোরিকশাকে জায়গা দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
তিনি বলেন, ঘটনাস্থলেই মনির উদ্দিন নামে এক বাসযাত্রী নিহত ও অন্তত ১৫ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
বাংলাধারা/এফএস/এইচএফ












