বাংলাধারা প্রতিবেদন »
সাতকানিয়ার কেওচিয়ায় খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে স্থানীয় বুড়ির দোকানের পশ্চিমে হেড মাস্টার পাড়া হাংগর খাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। শার্ট প্যান্ট পরিহিত যুবকের বয়স ৪৫ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর জানান, লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন আমাদেরকে খবর দিলে আমরা সকালে গিয়ে উদ্ধার করি। লাশের পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি












