বাংলাধারা প্রতিবেদন »
করোনা সংক্রমন নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৬৯ বছর বয়সী সাতকানিয়ার এক বাসিন্দার মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সাতকানিয়ায় মৃতের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১১ এপ্রিল) করোনা আক্রান্তের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম।
তিনি বলেন, গত পরশু রাতে সাতকানিয়া থেকে একজন রোগী চমেক হাসপাতালে আনা হয়। যদিও রোগীটি হাসপাতালে আনার আগেই মৃত্যু বরণ করনে। পরে তার নমুনা সংগ্রহ করে গতকাল বিআইটিআইডিতে পাঠানো হয়। আজ রিপোর্টে করোনা পজেটিভ শনাক্ত হয়।
সাতকানিয়া উপজেলার ইউএনও নুরে আলম জানান, বৃহস্পতিবার রাতে মারা যান এই বৃদ্ধ। পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে শনিবারের রিপোর্টে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। খবর পাওয়ার পরপরই উপজেলার পশ্চিম ঢেমশায় তার বাড়িতে এসেছি আমরা। ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিলেন তাদের কোয়েরেন্টিনে পাঠানো হচ্ছে। বাড়ি লকডাউন করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












