২৫ মার্চ ২০২৬

সাতকানিয়ায় দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে আহত ২

বাংলাধারা ডেস্ক »

সাতকানিয়ায় লবণ বোঝাই ট্রাক ও সেভেন রিংস সিমেন্টের একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষের ঘটনায় মো. রাব্বি মিয়া নামে এক হেলপারসহ দুই যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার ভোরে চট্টগ্রামমুখী একটি লবণ বোঝাই ট্রাকের সঙ্গে কক্সবাজারমুখী সেভেন রিংস সিমেন্টের একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাব্বি মিয়া নামে ট্রাকের এক হেলপারসহ দুজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন