বাংলাধারা ডেস্ক »
সাতকানিয়ার তুলাতলী এলাকায় নদী থেকে বালি উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরতী ইউনিয়নের তুলাতলী ৪নং ওয়ার্ডে নদী এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- আব্দুল মালেক (৫০), মো. নুরুল হাসান (৫০), ফয়েজ আহমদ (৬২), আবু তাহের (৩৮), মো. কাউছার (২৬), রুহুল আমিন (৬০) ও মো. মানিক (২০)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা রয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার গনমাধ্যমকে বলেন, সাতকানিয়ার চরতি থেকে গুলিবিদ্ধ ৭ জনকে (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এদের মধ্যে নুরুল হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন গনমাধ্যমকে তুলাতলীতে মারামারির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাধারা/এআই












