৪ ফেব্রুয়ারি ২০২৬

সাত বছরে সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো: আস্থার কফিতে চট্টগ্রামের গর্ব

নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কফি ব্র্যান্ড ‘সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো’ তাদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বন্দরনগরী চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির ১ নম্বর রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির একমাত্র শাখায় কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশে ‘সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো’-এর একমাত্র স্বত্বাধিকারী রাইসুল উদ্দিন সৈকতসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় বক্তব্য রাখতে গিয়ে রাইসুল উদ্দিন সৈকত বলেন, আন্তর্জাতিক মানের একটি ব্র্যান্ড হিসেবে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মানুষের কাছে ‘সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো’ আজ একটি গর্বের প্রতীকে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য পরিবেশন, উন্নতমানের কফি ও মানসম্মত সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সেগাফ্রেডো কর্তৃপক্ষের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি দেশে ‘সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো’ কফিশপের প্রায় ৪০০টিরও বেশি আউটলেট রয়েছে। নিজস্ব চাষে উৎপাদিত এই কফি বিন বিশ্বের ২৭টি দেশে উৎপাদন করা হয়ে থাকে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ