কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ৭ লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সদস্যরা।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত মধ্যরাতে কোস্টগার্ডের ধাওয়া খেয়ে উল্টে দেয়া কাঠের বোট তল্লাশী করে এসব ইয়াবা পাওয়া গেছে বলে দাবি করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন হায়াত ইবনে সিদ্দিক। বোট উল্টে দিয়ে পাচারকারিরা সাতরিয়ে কূলে উঠে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও জব্দ করা হয় বোটটি। ইয়াবা ও বোটটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে ইমেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার (২৬ জুলাই) মধ্যরাতে খবর আসে টেকনাফ স্থল বন্দরের নিকটবর্তী জাইল্লারদ্বীপ এলাকায় নাফ নদী পেরিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকছে। এ খবরে কোস্ট গার্ড বাহিনীর একটি টীম বিশেষ অভিযানে বেরিয়ে নদীতে সন্দেহজনক একটি কাঠের বোটকে ধাওয়া করে। বোটটি কিছুদূর গিয়ে উল্টে যায় এবং বোটের আরোহীরা সাতরিয়ে পাড়ে উঠে জঙ্গলে আত্মগোপন করে। আর ভাসমান বোটটি তল্লাশী করে বিভিন্ন বস্তা হতে ৭ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ভাসমান বোট ও ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর












