চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের উদ্যোগে ৮নং শুলকবহর ওয়ার্ডের বাদুরতলা এলাকায় সাধারণ মানুষের মাঝে সেহরির সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় জমির উদ্দিন নাহিদ বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচার সরকার মানুষকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। দিনে-রাতে ভোট ডাকাতি ও ভোট চুরি করে তারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। বরাবরই সাধারণ মানুষ বিএনপির পাশে ছিল এবং বিএনপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে গণতান্ত্রিক আন্দোলন করেছে।
তিনি আরও বলেন, সেই আন্দোলনের ফলশ্রুতিতে ৫ আগস্টের পরিবর্তনের মাধ্যমে স্বৈরাচার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। বিএনপির নেতা-কর্মীরা তাদের দায়িত্ববোধ থেকে সব সময় সাধারণ মানুষের পাশে থাকার জন্য কাজ করে যাচ্ছে। আমরা সব সময় যেন সাধারণ মানুষের পাশে থাকতে পারি এবং মানুষের উপকার করতে পারি এটাই আমাদের লক্ষ্য। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান বেলালের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন জিসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহআলম চৌধুরী, পাঁচলাইশ থানা বিএনপি নেতা জয়নাল আবেদীন নুরু, ৮নং শুলকবহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহির উদ্দিন, মো. শাহজাহান বাবুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল, আরেফিন গ্রুপের চেয়ারম্যান ইনাম হোসাইন, বিএনপি নেতা খোরশেদ আলম, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিদোয়ান হোসেন জনি, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরমান রনি, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক সদস্য আমজাদ হোসেন, জাবেদ জুবায়ের, মো. রেজাউল, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আনিস, ৮নং শুলকবহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মেহেদী, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন রনি, রুবেল, নাছির, আনোয়ার, এমরান, রকি, ইফতেখার, ইমরান, মাসুম, নাবিল, রামিন, নিরব, ইমন, ফয়েজ, আমির, রাইয়ান, মাহিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।












