৩০ মার্চ ২০২৬

সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাধারা প্রতিবেদন »

সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ‘প্রথম পুনর্মিলনী ২০২০’ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৮ জানুয়ারি) নগরীরর সানোয়ার ইসলাম বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

প্রাক্তন শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি।

প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধি শফিকুল হাসান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম বিএসসি’র সহধর্মিনী আলহাজ্ব সানোয়ারা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুশিস চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব জাহেদুল ইসলাম, বিদ্যালয়ের দাতা সদস্য শাকিলা জাহান, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নাজমুল হক নজু, প্রধান শিক্ষক আলহাজ্ব মুহাম্মদ আবুল মনছুর চৌধুরী।

অনুষ্ঠানে আগত প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে ঘুরে ঘুরে আবারো সেই পুরনো দিনগুলোকে হাতড়ে ফিরে স্মৃতি রোমন্তনে আবেগ উচ্ছ্বাসে উদ্বেলিত হয়। পুরনো বন্ধুদের আরেকবার ফিরে পেয়ে সবাই আনন্দোল্লাসে মেতে উঠে।

উল্লেখ্য, সাবেক সফল মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি ২০০০ সালে তাঁর সহধর্মিনী সানোয়ারা বেগমের নামে এ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এতে এসএসসি ২০০২ থেকে ২০১৯ পর্যন্ত ১৮টি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন