৪ এপ্রিল ২০২৬

সান ফুডসের ডাবল অফার

চাকরি ও ব্যবসার সুযোগ একসাথে

আধুনিক ও মানসম্পন্ন খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সান ফুডস অ্যান্ড এগ্রো লিমিটেড তাদের বিপণন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে উত্তর চট্টগ্রামে একযোগে জনবল নিয়োগ ও পরিবেশক (ডিলার) নিয়োগ কার্যক্রম শুরু করেছে।

প্রতিষ্ঠানটি জানায়, জরুরি ভিত্তিতে সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর), ডেলিভারি ম্যান এবং সেলসম্যান/সেলসগার্ল পদে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ন্যূনতম এসএসসি বা এইচএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। দায়িত্বশীলতা ও কঠোর পরিশ্রমের মানসিকতা থাকাও আবশ্যক।

নিয়োগপ্রাপ্তদের জন্য আকর্ষণীয় মাসিক বেতন, বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ কমিশন, উৎসব বোনাস এবং বন্ধুত্বপূর্ণ কর্মপরিবেশের সুবিধা রাখা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, বেকারি, চানাচুর, সল্টেড স্ন্যাকস ও বেভারেজসহ বিভিন্ন পণ্যের বিপণন জোরদার করতে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, সীতাকুণ্ড, মিরসরাই, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার প্রতিটি থানায় পরিবেশক নিয়োগ দেওয়া হচ্ছে। নির্বাচিত ডিলারদের জন্য আকর্ষণীয় কমিশন, ট্রেড স্কিম, কোম্পানির নিজস্ব সেলস সাপোর্ট এবং দ্রুত পণ্য সরবরাহসহ বিশেষ বোনাস সুবিধা থাকবে।

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও ছবি সহ সরাসরি যোগাযোগ অথবা ইমেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগের জন্য:হোয়াটসঅ্যাপ: +880 1805-437000, +880 1815-711725
ইমেইল: sanfoodsagroltd@gmail.com
অফিস: জুবলী রোড, চট্টগ্রাম

 

আরও পড়ুন