১৪ মার্চ ২০২৬

সাবেক মন্ত্রী রহমত আলী আর নেই

বাংলাধারা ডেস্ক »  

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য  আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …….রাজিউন)।

রোববার (১৬ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন।

সাবেক মন্ত্রী রহমত আলীর ব্যক্তিগত সহকারী এসএম জাহাঙ্গীর আলম সিরাজী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ঘনিষ্ঠ সহচর গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী-মির্জাপুর) আসন থেকে ১৯৯১ সাল থেকে দশম সংসদ পর্যন্ত ৫বার এমপি নির্বাচিত হন। এ সময়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

তিনিই আজকের একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রবক্তা। সাবেক মন্ত্রী রহমত আলীর কন্যা রুমানা আলী টুসী একাদশ জাতীয় সংসদে ১৪নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ