চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের একটি মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে জলিল মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, আব্দুল জলিল মণ্ডল ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) হিসেবে নিয়োগ পান।












