১২ মার্চ ২০২৬

সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নতুন সেনাপ্রধান

বাংলাধারা প্রতিবেদন »

সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি।

শনিবার( ২৬ জুন)  ১১ টায় সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নতুন সেনাপ্রধান। সাভার সেনানিবাসের ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এ সময় সেনাপ্রধানকে বরণ করে নেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি বীর শহীদদের সম্মানে সালাম প্রদর্শন করেন। এ সময় শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয় এবং সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

পরে সেনাপ্রধান সকাল সোয়া ১১ টার দিকে পরিদর্শন বইয়ে সই করে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, গণপূর্ত বিভাগের প্রধান বৃক্ষপালনবিদ মো. আহসান হাবীব, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ও জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ অনেকে।

উল্লেখ্য, ২৪ শে জুন নতুন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদকে র‌্যাংক ব্যাজ পরানো হয়। গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে  সেনাপ্রধানকে র‌্যাংক ব্যাজ পরান নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান।

বাংলাধারা/এফএস/এসজে

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ