ফটিকছড়ি প্রতিনিধি»
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগরে ঘরে সিঁডি থেকে পড়ে চিকিৎসাধীন অবস্থায় আলী আজগর নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে উপজেলার কঞ্চন নগর ৯ নম্বর ওয়ার্ড মানিকপুর সাতগরিয়া এলাকার ডাক্তার আবু তাহেরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু আলী আজগর (৩) ওই এলাকার প্রবাসী মো: দেলোয়ার হোসেনের ছেলে।
নিহতের চাচাত ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিকাল অনুমানিক ৪ টার দিকে শিশু আলী আজগর খেলা করার সময় হঠাৎ ঘরের সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় আব্দুল মোনাএম চৌধুরী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থার রাত ১০ টায় তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।’
স্থানীয় মোহাম্মদ রমজান আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাধারা/এফএস












