বাংলাধারা প্রতিবেদন »
সিআরবি এলাকায় দুই শতাধিক অবৈধ বসতি উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর থেকে এসব ঘরবাড়ি উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের সিআরবি এলাকার দক্ষিণ পাশে অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকৃত বসতির জায়গা প্রায় ৩০ একরের মতো।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












