বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজার সিএন্ডবি জামে মসজিদ উন্নয়নে ৫০০ ওয়ার্ট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল বরাদ্দ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
মহিবুল হাসান চৌধুরী নওফেল পক্ষে চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন আহমেদ ও চকবাজার থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনসারুল হক মসজিদ প্রকল্প কমিটির কমিটির সাধারন সম্পাদক চকবাজার থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল হক চৌধুরীর হাতে সোলার প্যানেল হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান চকবাজার থানা আওয়ামী লীগের সদস্য নাজমুল হক বাচ্চু, পেশ ইমাম হাফেজ মো. নুরন্নবী, মো. তানভিরসহ মুসল্লী বৃন্দ।
বাংলাধারা/এফএস/এএ












