৫ মার্চ ২০২৬

সিএমপি’র সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস বিজিএমইএ নেতৃবৃন্দকে

নবনিযুক্ত সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীরকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে বিজিএমইএ’র নেতৃবৃন্দ

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের তৈরি পোশাক শিল্পের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সিএমপি’র সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১ টার দিকে সিএমপি’র নবনিযুক্ত পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীরের (পিপিএম, সেবা) সাথে দামপাড়া পুলিশ লাইনস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বিজিএমইএ নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে বিজিএমইএ’র সহ-সভাপতি এ.এম. চৌধুরী সেলিম, পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, মোহাম্মদ আতিক এবং এনামুল আজিজ চৌধুরী ও সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস.এম. মোস্তাক আহমেদ খান (বিপিএম, পিপিএম-বার) ও উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আমির জাফর উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম নবাগত পুলিশ কমিশনার মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। চট্টগ্রামের গার্মেন্ট শিল্প সেক্টরে শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক সবসময় প্রদত্ত সহযোগিতার জন্যে বিজিএমইএ নেতৃবৃন্দ সিএমপি’র প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ ব্যাপারে চট্টগ্রামের গার্মেন্ট শিল্প সেক্টর এবং বিজিএমইএ’র প্রতি প্রদত্ত সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর (পিপিএম-সেবা) বিজিএমইএ নেতৃবৃন্দকে দৃঢ় আশ্বাস প্রদান করেন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন