১৫ মার্চ ২০২৬

সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) তাকে সেখানে পাঠানো হতে পারে।

বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্স যোগে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানা গেছে। তার সঙ্গে সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাসের যাওয়ার কথা রয়েছে।

এদিকে, শুক্রবার (১৪ মার্চ) মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচারের পর মির্জা আব্বাসকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছে এবং পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ