১৪ মার্চ ২০২৬

সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে মিমির আপত্তি

বাংলাধারা ডেস্ক »

পরিচালক প্রতীম ডি গুপ্তের আগামী ছবিতে কিছু অন্তরঙ্গ দৃশ্য থাকায় মিমি অভিনয় করতে আপত্তি জানিয়েছেন।

প্রীতম গুপ্তের এ সিনেমায় যিশু সেনগুপ্তের বিপরীতে মিমি চক্রবর্তী অভিনয় করবেন বলে শোনা গেলেও জানা গেছে ছবিটিতে অভিনয় করবেন না তিনি। আর তার কারণ, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না মিমি।

এই প্রসঙ্গে মিমি বলেন, ‘বিষয়টা এরকম নয় যে সমালোচিত হওয়ার ভয়ে বা এমপি হওয়ায় এই চরিত্রটি করছি না। আমি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করিনা। তাই, এতবছর এরকম অভিনয় করার কোনো অর্থ নেই।’

মিমি চক্রবর্তী রাজি না হওয়ায় নতুন করে নায়িকা খোঁজা শুরু করেছেন প্রীতম ডি গুপ্ত। আর মিমি ব্যস্ত আছেন তার নতুন মিউজিক অ্যালবামের কাজ নিয়ে। আগামী রবিবার প্রকাশ পাবে অ্যালবামটি।

জানা গেছে ধ্রুব ব্যানার্জী তার ছবিতে আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে মিমিকে নায়িকা হিসেবে চান। থ্রিলার ঘরানার ছবি হবে এটি। এছাড়াও অরিন্দম শীল এর ছবি ‘খেলা যখন’-এ থাকছেন মিমি। ছবির শুটিং শুরু হবে জানুয়ারি থেকে। -টাইমস অব ইন্ডিয়া

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ