২৬ ফেব্রুয়ারি ২০২৬

সিনেমা প্যালেস মোড়ে ১০ লাখ টাকার চোরাই মোবাইল জব্দ, শুল্ক ফাঁকির অভিযোগে আটক ১

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ বিভাগের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

জব্দকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে স্পেশাল-২১ (নৈশ) ডিউটির সময় কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মো. সায়েম (৩৭), পিতা মো. মহসিন, মাতা সামছুন্নাহার, সাং মিয়াবাড়ী, মনছুরাবাদ, থানা ডবলমুরিং, জেলা চট্টগ্রামকে আটক করা হয়।

তার বহনকৃত একটি শপিং ব্যাগ তল্লাশি করে নিম্নোক্ত মোবাইল সেটসমূহ উদ্ধার করা হয়— ১) ০১টি পুরাতন আইফোন ১৪ ডিপ পার্পল ৫১২ জিবি আইএমইআই: ৩৫২২২৮৭০৪২৬৩২৫১  ৩৫২২২৮৭০৪২৮৬৯৫৫ ২) ০১টি পুরাতন আইফোন ১৪ ডিপ পার্পল ৫১২ জিবি আইএমইআই: ৩৫৩৫৫৯৫৬৬১০৯৫৯৯ / ৩৫৩৫৫৯৫৬৫৩৮৯৫৩১ ৩) ০১টি পুরাতন আইফোন ১৪ স্টারলাইট ১২৮ জিবি
আইএমইআই: ৩৫৫৫৩৬৪৪৬২২৬২২১ / ৩৫৫৫৩৬৪৪৬৩৬৯১৯৫ ৪) ০১টি পুরাতন রেডমি নোট ১৩ মিন্ট গ্রিন ৮/২৫৬ জিবি (বক্স ব্যতীত) আইএমইআই: ৮৬৫২৫৭০৭২২৭১০০০ / ৮৬৫২৫৭০৭২২৭১০১৮ ৫) ০১টি পুরাতন আইফোন ১৩ হোয়াইট ১২৮ জিবি আইএমইআই: ৩৫১৩৫৯২৫১০৬২৬৮৮ / ৩৫১৩৫৯২৫১২০২৬২৩ ৬) ০১টি পুরাতন আইফোন ১৩ পিংক ১২৮ জিবি আইএমইআই: ৩৫১০৬২৮২৭২৭৬৭১৩ / ৩৫১০৬২৮২৭৫৮৫৫৯৮ ৭) ০১টি পুরাতন আইফোন ১৪ পার্পল ১২৮ জিবি আইএমইআই: ৩৫৪৬২৭৯০৪৩০৬২৮১ / ৩৫৪৬২৭৯০৪৩১৬৩১৪ ৮) ০১টি পুরাতন আইফোন ১৩ সিলভার ১২৮ জিবি আইএমইআই: ৩৫২৮৪৮৫৩৫৭৬২৪৪৩ / ৩৫২৮৪৮৫৩৫৮৬৮৬০৪ ৯) ০১টি পুরাতন আইফোন ১৩ হোয়াইট ১২৮ জিবি আইএমইআই: ৩৫৮৫৯৮৫২৯১৯৪৩৪৩ / ৩৫৮৫৯৮৫২৯৭৮৩৬৫৭ ১০) ০১টি পুরাতন আইফোন ১২ গ্রিন ১২৮ জিবি আইএমইআই: ৩৫৭০৩৫৮৬৯৮৭৭০২২ / ৩৫৭০৩৫৮৬৯৮৭৭০২ ১১) ০১টি পুরাতন আইফোন ১২ পার্পল ১২৮ জিবি আইএমইআই: ৩৫২২৩৫৪৮৩০৯২৯৭৫ / ৩৫২২৩৫৪৮৩১৩৫৮১৬ ১২) ০১টি পুরাতন আইফোন ১৩ হোয়াইট ১২৮ জিবি আইএমইআই: ৩৫৩০৫৭১৮৬৮০১৯১৯ / ৩৫৩০৫৭১৮৬৬৭৩৬১৫ ১৩) ০১টি পুরাতন আইফোন ১৪ প্রো পার্পল ২৫৬ জিবি
আইএমইআই: ৩৫৭৫৫৫৪১২৭১৮৯৪৪ / ৩৫৭৫৫৫৪১২৫৪৪৯২৮ ১৪) ০১টি পুরাতন পিক্সেল ৮ প্রো ব্লু আইএমইআই: ৩৫৩৬৭৭৭৭০৯৯৩৯৮৬ / ৩৫৩৬৭৭৭৭০৯৯৩৯৯৪

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মোবাইলগুলোর বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন। ফলে এগুলো আলামত হিসেবে জব্দ করা হয়।

এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নং-৩৯ দায়ের করা হয়েছে। মামলাটি ১৯৭৪ সালের The Special Powers Act, 1974 (বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪)-এর ২৫বি/২৫ডি ধারায় রুজু করা হয়েছে। গ্রেফতার আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মহানগর এলাকায় শুল্ক ফাঁকি ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি মো. আফতাব উদ্দিন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ