বাংলাধারা ডেস্ক »
সিরাজগঞ্জে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উল্লাপাড়া উপজেলার ঘাটিনা এলাকায় একটি ধুইনচ্যা ক্ষেত থেকে সেতু খাতুন (২০) নামের ওই তরুণীর লাশ মরদেহটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
নিহত সেতু ঘাটিনা মধ্যপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের মেয়ে।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কওশিক আহমেদ জানান, ঘাটিনা এলাকার একটি ধুইনচ্যা ক্ষেতে সেতুর অর্ধগলিত মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের গলায় কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সূত্র : বিডি নিউজ
বাংলাধারা/এফএস/এমআর/এএ












