সীতাকুণ্ড প্রতিনিধি»
সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ৭ নং ওয়ার্ডের এক বর্মান মেম্বার পরাজিত হলে তার সমর্থকরা এলাকায় বেশ কয়েকটি বাড়ীতে বোমা হামলা চালিয়ে মহিলা সহ তিনজন কে আহত করেছে। খবর পেয়ে ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্হলে অবস্হান করছে।
এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেন জানায়, রোববার রাত ৮ টায় বাড়বকুণ্ডের ৭ নং ওযার্ডের চলমান মেম্বার ইসমাইল মেম্বার নির্বাচনে পরাজিত হন, এই ওয়ার্ডে মোঃ সোহেল হলেও ইসমাইল পরাজয়ের কারন পরাজিত মোঃ জিয়া নামে এক প্রার্থীর কারণ বলে তার সমর্থকদের কে রাস্তা ঘাটে গালিগালাজ করে আসছে বর্তমান মেম্বার ইসমাইলের ছেলে জুয়েল ও তার দলবল।
সর্বশেষ রাত ৮ টায় জুয়েল তার দলবল নিয়ে নতুনপাড়া তালুকদার বাড়ীতে হামলা চালায়,এসময় তারা আর্মি মিন্টুর ঘরে বোমা মারেন,আজাদের দোকানের সামনে বোমা মারেন,তালুকদার বাড়ীতে বোমা মারেন,তাদের ছোড়া বোমায় ডিপজলের ছেলে নাঙ্গম (২৫) শাহিনের মা রেহানা (৩০) ও শাহিন আহত হয়েছে,এদের মধ্যে নাঈম কে চমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে, রেহানা ও তার ছেলে শাহিন কে সীতাকুণ্ড চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্হলে গিয়েছেন।এরিপোরাট লেখা প্রযন্ত পুলিশ ঘটনাস্হলে অবস্হান করছেন।
অপর পরাজিত প্রার্থী মোঃ জিয়া বলেন,যাদের বাড়ীতে হামলা চালিয়েছে তারা আমার সমর্থক ছিল,আমি নিজেও পরাজিত হয়েছি তাই বলেকি ভোটারদের বাড়ীতে হামলা হামলা চালাতে হবে? তিনি ঘটনার সুষ্ঠ বিচার চান।
বাংলাধারা/এফএস/এফএস












